ভাগ্য এমন একটি বিষয়, যা আমাদের জীবনকে রহস্যময় ও আকর্ষণীয় করে তোলে। কখনো আমরা ভাগ্যকে সাফল্যের চাবিকাঠি মনে করি, আবার কখনো এর অনুপস্থিতি আমাদের হতাশায় ডুবিয়ে দেয়। কিন্তু ভাগ্য কি শুধুই পূর্বনির্ধারিত? নাকি আমাদের কাজ এবং চেষ্টা ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতেই আমাদের ভাগ্য সম্পর্কে গভীরভাবে ভাবতে হবে।
ভাগ্যকে এক কথায় বলা যায়, "জীবনের অপ্রত্যাশিত ঘটনা।" কিন্তু ভাগ্য নিজে নিজে তৈরি হয় না। আমরা আমাদের কাজ, চিন্তা এবং সময়ের সদ্ব্যবহার দিয়ে ভাগ্যকে গড়তে পারি।
অনেকেই মনে করেন, “যা ঘটার তা হবেই,” কিন্তু বাস্তবতা হলো, সঠিক সময়ে সঠিক কাজ করলে ভাগ্যও আমাদের পক্ষে কথা বলে।
অনেকেই ভাগ্যকে অজুহাত হিসেবে ব্যবহার করেন এবং নিজের জীবন নিয়ে হতাশায় ভোগেন। অথচ সফল মানুষরা বলেন:
“ভাগ্য কেবল তাদের সাথেই থাকে, যারা পরিশ্রম করতে জানে।”
পরিশ্রম ছাড়া ভাগ্যের কোনো অস্তিত্ব নেই। একটানা চেষ্টা ও অধ্যবসায়ই আমাদের জীবনে সাফল্য আনে।
অনেক সময় মানুষ ভাগ্যের অপেক্ষায় বসে থাকে। কিন্তু সাফল্য কখনো বসে থাকার ফল নয়।
"ভাগ্য তাদেরই সাহায্য করে, যারা নিজের সাহায্য নিজেরা করে।"
একটি গাছের চারা লাগিয়ে বসে থাকলে ফল পাওয়া যাবে না। যত্ন, পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমেই গাছ একদিন ফল দেবে।
তবে হ্যাঁ, আমাদের প্রাত্যহিক জীবনে এমন কিছু ঘটে যায় যা আপনার কল্পনার বাইরে বা এমন কিছু যেটা নিয়ে আপনি চিন্তাও করেন নি। উদাহরণস্বরূপ মনে করুন আপনি টিউশনি করান, আপনাকে টিউশনি করিয়েই চলতে হয় আবার ফ্যামিলিও চালাতে হয়। আপনার ৫-৬ টা টিউশন আছে তা থেকে ভালোই টাকা আসছে যা দিয়ে আপনি আর আপনার ফ্যামিলি ভালোভাবেই চলছেন। হঠাৎ করে দেখলেন আপনার ১-২ টা টিউশন চলে গেছে কোনো কারণ ছাড়াই, অথচ আপনি গতকাল অব্দি শিউর ছিলেন যে আপনার পরের মাসে ৬ টা টিউশন থেকে যা টাকা পাবেন তা দিয়ে এই কাজ, ওই কাজ ইত্যাদি ইত্যাদি করবেন। কিন্তু হায়! পরের মাসেতো আপনার দুই টিউশন থাকবেই না তার মানে আপনার প্লানিং যা ছিল তা এখন বাস্তবায়ন করা সম্ভব নয়, যা নিয়ে আপনি প্রস্তুত ছিলেন না। এটাকে বলে রিজিক, ভাগ্য। আপনার রিজিকে সৃষ্টিকর্তা যতটুকু লিখেছেন আপনি ততটুকুই পাবেন। এখানেতো আর আপনার দোষ নেই, আপনি ভালোভাবেই টিউশন করিয়েছেন, যতেষ্ঠ আন্তরিকতার সাথেই করিয়েছেন, তবুও বুম! আপনার টিউশনির প্রাপ্ত অর্থ,যা নিয়ে আপনি একদিন আগেও চিন্তা করেছিলেন তা আজকে জানলেন আর সম্ভব নয়। এমন কিছু ঘটতেই থাকবে আপনার আমার জীবনে। তাই বলে পরিশ্রম আর সঠিক চিন্তা কিন্তু বন্ধ করা যাবেনা। আপনি আপনারটা করেই যাবেন (পরিশ্রম, সঠিক পরিকল্পনা) বাকীটা সৃষ্টিকর্তা দেখে নিবেন।
ভাগ্য আমাদের জীবনে ভূমিকা রাখলেও এটি সম্পূর্ণ নির্ভরশীল নয়। আমাদের কঠোর পরিশ্রম, বুদ্ধি এবং ধৈর্যের মাধ্যমে আমরা আমাদের ভাগ্য তৈরি করতে পারি।
"ভাগ্যের চাকা কখনো থেমে থাকে না, কিন্তু তাকে ঘোরানোর দায়িত্ব আমাদেরই।"
" চেষ্টা ও পরিশ্রম না করলে, সৃষ্টিকর্তার কাছে চাইতেও লজ্জা লাগবে"
চেষ্টা করুন, সৎ থাকুন। যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন। হিংসা ছাড়ুন, মানুষকে কষ্ট দিবেন না, শোকরিয়া আদায় করুন। ইনশাআল্লাহ, ভালো থাকবেন, ভালো রাখবেন।
ধন্যবাদ 🙂


0 Comments